বিদ্যুৎ-সংযোগ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় ৬ গ্রামের ৪২৯টি পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। গ্রামগুলো হচ্ছে উপজেলার সুজানগর ইউনিয়নের আমবাড়ি, বাঘমারা, বরোহালী, ঝগড়ী, কটালপুর ও দক্ষিণ বাঘমারা। এ উপলক্ষে এলাকার জহিরগঞ্জ বাজারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস প্রমুখ।