বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কুমিল্লার প্রধান প্রকৌশলী কাজল কান্তি চৌধুরীর নেতৃত্বে গতকাল সোমবার নগরের বিসিক শিল্পনগর, শাসনগাছা, কান্দিরপাড়, হাউজিং এস্টেট, লাকসামের দৌলতগঞ্জ, চৌদ্দগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় ৮৬ জন বিলখেলাপি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় খেলাপি গ্রাহকদের কাছ থেকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা