বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বারাইটারী গ্রামে গতকাল বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করা হয়েছে। এ সংযোগ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। পরে বারাইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী অধ্যাপক স্বপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম মোজাম্মেল হক, ইউএনও আজাহারুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ মাইজভান্ডারী, ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সম্পাদক এমদাদুল হক, মুক্তিযোদ্ধা এ টি এম শাহজাহান মানিক প্রমুখ।