বিদ্যুৎ সংযোগের দাবি, সৈয়দপুরে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল পরিশোধ থাকা সত্ত্বেও ৭৩০টি পরিবারের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারীর সৈয়দপুরের উত্তরা আবাসন প্রকল্পের কয়েক হাজার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা না হলে আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব।’ সমাবেশে বক্তব্য দেন সিদ্দিকুল আলম সিদ্দিক, গোলাম মুর্তজা, আনোয়ার হোসেন, মতিন, কলেজছাত্রী স্মৃতি, জেবা ও গৃহিণী সুলতানা বেগম। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।