বিদ্যুৎ-সংযোগের দাবিতে ১৫ গ্রামের বাসিন্দাদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার মটরঘাট বাজারে ১৫ গ্রামবাসীর উদ্যোগে বিদ্যুৎ-সংযোগ স্থাপনের দাবিতে ‘বিদ্যুৎ নাই, ভোট নাই’ শীর্ষক গণসমাবেশ হয়েছে। সমাবেশে গত সোমবার বেলা তিনটায় বিদ্যুৎহীন ১৫ গ্রামের বাসিন্দারা অংশ নেয়।উপস্থিত কয়েকজন জানান, বিদ্যুৎ-সংযোগ চালু না হওয়া পর্যন্ত গ্রামবাসীর আন্দোলন চলবে। আগামী জাতীয় নির্বাচনের আগে বিদ্যুৎ-সংযোগ চালু না হলে ভোট দেওয়া থেকেও বিরত থাকার ঘোষণা দেওয়া হয় সমাবেশে। মটরঘাট এলাকার প্রবীণ ব্যক্তি আবদুর নূর নুনইয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম, নুনই মিয়া, মদরিছ আলী, ইমান আলী, রিপন শীল, গৌতম দে, জয়াদুর রহমান, ওয়াদুদ মিয়া, বিনয় চন্দ্র দে, আশু দাস, উমেদ আলী, মুছা মিয়া, আনা মিয়া, খালিক মিয়া, তবারক আলী, সেলিম উদ্দিন প্রমুখ। সভাটি সঞ্চালন করেন স্থানীয় শাহ কামাল যুব সংঘের সভাপতি জামাল আহমদ।সমাবেশে বক্তারা জানান, সিলেট বিমানবন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরের ১৫টি গ্রামে এখনো বিদ্যুৎ-সংযোগ চালু হয়নি। এতে এসব গ্রামের বাসিন্দারা নানা রকম উন্নয়ন-বৈষ্যমের শিকার হচ্ছে।