বিদ্যুৎ-সংশ্লিষ্ট সব দপ্তর শনিবারও খোলা থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণসহ বিদ্যুৎ-সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর শনিবারও খোলা রাখার নির্দেশ জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। খবর ইউএনবির।সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা ইউএনবি জানায়, দেশে বিদ্যমান বিদ্যুৎ-সংকট লাঘবে সরকার এ পদক্ষেপ নিয়েছে। নতুন এই নির্দেশ মেনে গতকাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেডের (ডেসকো) রাজধানী ও রাজধানীর বাইরের সব কার্যালয় খোলা ছিল। ডিপিডিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ তাঁরা পেয়েছেন। সে অনুযায়ী গতকাল তাঁরা অফিস করেছেন।