বিদ্যুৎ সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের হাটগাড়ী গ্রামের দেড় কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় এ বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় হাটগাড়ী স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংসদ হাবিবর রহমান বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম উদ্বোধন করেন। গাড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী জানান, এতে গ্রামের ১২৫টি কৃষক পরিবার বিদ্যুৎ-সুবিধার আওতায় আসবে। পাশাপাশি গ্রামের পাশে প্রায় ৫০০ বিঘা ফসলি জমিতে সেচ দেওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদ হোসেন। বক্তব্য দেন আশরাফ আলী, জিহাদুল ইসলাম, শেরপুর পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আবদুর রহিম প্রমুখ।