বিদ্যুৎ সরবরাহ বন্ধ তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার অধিকাংশ এলাকায় তিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বুধবার ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ লাইনে গাছ উপড়ে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গতকাল শুক্রবারও অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। শুধু পৌর শহরের কিছু এলাকায় গতকাল দুপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলায় বিদ্যুতের প্রায় ২৭ হাজার গ্রাহক রয়েছেন। বিদ্যুৎ লাইনে ঘূর্ণিঝড়ে শতাধিক গাছ উপড়ে পড়ে। এতে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি খুঁটিও ভেঙে গেছে। এগুলো মেরামতের কাজ চলছে।
ব্যবসায়ী সাইফুল ইসলাম ও স্কুলশিক্ষক আরিফুর রহমান জানান, তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অধিকাংশ মানুষের রেফ্রিজারেটরের মাছ, মাংস নষ্ট হয়ে গেছে। চার্জ দিতে না পারায় অনেকের মুঠোফোন বন্ধ হয়ে গেছে।
রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এ জি এম মফিজুর রহমান বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কার্যালয়ের কর্মচারীরা আপ্রাণ চেষ্টা করছেন। এক-দুই দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।