বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড চুয়াডাঙ্গা দপ্তরের অধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় অবস্থিত ৩৩/১১ কেভি উপকেন্দ্রের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ চুয়াডাঙ্গা দপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সবুক্ত গীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।