বিদ্যুৎ-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কোলাগণিপুর গ্রামের ১৬১টি পরিবার বিদ্যুৎ-সুবিধার আওতায় এসেছে। গতকাল শনিবার সকালে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে কোলাগণিপুর গ্রামবাসীর ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট পল্লী সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক আবদুল করিম। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক অবসর চৌধুরী, আক্কেলপুর মুজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক গোলাম রব্বানী প্রমুখ।