বিদ্যুৎ-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরের সাতটি গ্রামের ২৯৫টি পরিবারকে পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী সুইচ টিপে বিদ্যুৎ কার্যক্রম উদ্বোধন করেন। উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত এক সভায় স্থানীয় ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা সভাপতিত্ব করেন। ইউপি সচিব ইব্রাহিম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, পল্লী বিদ্যুৎ সমিতি রাজবাড়ীর সহকারী মহাব্যবস্থাপক কামাল জিয়াউল ইসলাম প্রমুখ। সভায় জানানো হয়, উজানচর ইউনিয়নের সাতটি গ্রামে প্রায় ৭৪ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে এ সংযোগ দেওয়া হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|