বিদ্যুৎকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা পার্কে গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুন (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। মামুন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
সকালে পার্কের দক্ষিণ গেটে বিদ্যুতের খুঁটির তার পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বেলা দেড়টার দিকে মামুন মারা যান।
মামুনের সহকর্মী রেজা আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর প্রায় ১৫ মিনিট তারের সঙ্গে ঝুলে ছিলেন মামুন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।