বিদ্যুৎকেন্দ্র না করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাঁশখালী ইউনিয়নে নতুন করে আর কোনো বিদ্যুৎকেন্দ্র না করার জন্য সেখানকার বাসিন্দারা দাবি জানিয়েছেন। এ দাবি জানিয়ে ৬০০ নারী-পুরুষ গণস্বাক্ষর দিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এক আবেদন পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে দাখিল করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানখালী ইউনিয়নের বাসিন্দাদের পক্ষে মো. সানু হাওলাদার ইউএনও মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিয়েছেন। ওই আবেদনপত্রে বসতবাড়ি ও ভূমি থেকে উচ্ছেদ করে ভূমিহীন না করার জন্য এলাকাবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।