বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাতিলের দাবিতে সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল বাজার মসজিদ মাঠে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা বলেন, এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে জমি অধিগ্রহণের শুনানিতে জমির মালিকেরা আপত্তি দিয়েছেন। এর পরও ওই এলাকায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করার চেষ্টা করলে এলাকার ৮০ হাজার মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।