বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ওরিয়ন গ্রুপের সঙ্গে জিই ও দোসানের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ওরিয়ন পাওয়ার লিমিটেডের সঙ্গে জেনারেল ইলেকট্রিক (জিই) ইউএসএ ও দক্ষিণ কোরিয়ার দোসানের একটি চুক্তি সই হয়েছে৷ সম্প্রতি মুম্বাইয়ের ওবেরয় হোটেলে এ চুক্তি সই হয়৷ িস্টম টারবাইন জেনারেটর সরবরাহে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন জিই-এর চেয়ারম্যান জেকরি আর ইম্মেল্ট ও ভাইস প্রেসিডেন্ট বিশাল কে ওয়ানচু এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মো. ওবায়দুল করিম ও ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম৷ অন্যদিকে সুপার ক্রিটিক্যাল বয়লার সরবরাহে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সালমান ওবায়দুল করিম এবং দোসানের সিইও লিহুয়াং জিকে৷ অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের কোম্পানি সেক্রেটাির ফেরদৌসজামান, ভিপি (অর্থ ব্যবস্থাপনা) মনিষপ্রিয়া, সিনিয়র করপোরেট ম্যানেজার আশফাকুল আলম, জিই-এর দক্ষিণ এশিয়াবিষয়ক প্রেসিডেন্ট ও সিইও বনমালী আগ্রাওয়ালা, আঞ্চলিক মহাব্যবস্থাপক দীপেশ নন্দা, কান্ট্রি ব্যবস্থাপক (জিই বাংলাদেশ) নওশাদ আলী, কান্ট্রি লিডার (জিই বাংলাদেশ) শ্রীনাথ ভেংকাটেশ প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷