বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের দাবিতে অবস্থান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের উদ্যোগে খুলনা বিদ্যুৎকেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালের ৫ মার্চ খুলনা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটাতে খুলনায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন। দীর্ঘদিনেও তা বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় বিদ্যুৎ-শ্রমিকেরা ওই ঘোষণার দ্রুত বাস্তবায়ন এবং খুলনায় বিদ্যমান ১১০ ও ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র দুটি পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নেমেছেন।