বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কয়েকটি প্রতিষ্ঠানের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকায় ৫২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্প্রতি সিন্হা পিপল্স এনার্জি লিমিটেড ও ঋণদানকারী কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সিন্ডিকেটেড টার্ম লোন চুক্তি সই হয়েছে৷ প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড, (বিআইএফএফএল), ওয়ান ব্যাংক, ন্যাশন্যাল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিট্যাল লিমিটেড ও আইআইডিএফসি৷ চুক্তি সই অনুষ্ঠানে আইআইডিএফসির চেয়ারম্যান মো. মতিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আসাদুজ্জামান খান, সিন্হা পিপল্স এনার্জির চেয়ারম্যান মো. আনিসুর রহমান সিন্হা, এমডি মো. আরিফুর রহমান সিন্হা, বিআইএফএফএলের সিইও মো. আতিকুজ্জামান, ইউনিয়ন ক্যাপিট্যালের এমডি মো. আখতার সান্নামাত প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷