বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি এস আলম গ্রুপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ চীনের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান SEPCOIII-এর সঙ্গে চুক্তি করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ এবং SEPCOIII-এর নির্বাহী প্রেসিডেন্ট জাং হং সং। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।