বিদ্যুৎকেন্দ্রে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার তালতলায় কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের ১০৫ মেগাওয়াট ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের (কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট) জ্বালানি তেলের ট্যাংকে আগুন লেগে আহত ঝালাইশ্রমিক সুমন মারা গেছেন।গত বুধবার রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। সুমন উপজেলার গুয়াখোলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।শুক্রবার বিকেলে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তেলের ট্যাংকে আগুন লাগে। তেলের ট্যাংকের পাশে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তাতে আগুন ধরে যায়। এ সময় কর্মরত শ্রমিক সুমন (৩০), আলমগীর হোসেন ও লাভলু আগুনে মারাত্মক দগ্ধ হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সুমনকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।