বিদ্যুৎকেন্দ্রের তেল ডোবায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পিডিবির সদ্যনির্মিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের তেল চেম্বারে বৃষ্টির পানি ঢুকেছে৷ পানির সঙ্গে ভেসে তেল চলে গেছে বিদ্যুৎকেন্দ্রের সামনের রেলওয়ের ডোবায়। চেম্বারটি প্রায় সমতলে নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে৷ এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে৷
তিন দিন ধরে পাতলা চটের সাহায্যে প্রায় সাড়ে চার হাজার লিটার তেল আহরণ করা হয়৷ গতকাল মঙ্গলবারও এর চেয়ে বেশি তেল খাদের পানিতে ভাসতে দেখা যায়।
বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী তরুল ইসলাম জানান, অয়েল ট্যাংকার থেকে পাইপলাইনের সাহায্যে ভালো মানের তেল যায় চুল্লিতে। আর খারাপ বা গাদ জাতীয় তেল সয়ংক্রিয়ভাবে চলে যায় পৃথক (সেপারেশন) চেম্বারে। পরে এই তেল দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। সেপারেশন চেম্বারটি নিচু স্থানে তৈরি করায় বৃষ্টি হলেই সেটি তলিয়ে গিয়ে তেল বের হয়ে যায়।
তরুল ইসলাম বলেন, নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ও নকশাকারের অদূরদর্শিতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।