বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ওই অঞ্চলের সভাপতি ও মহাব্যবস্থাপকেরা। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেচ কমিটির আলোচনা সভায় তাঁরা এই দাবি তোলেন।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবদুল হান্নান ও রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।অনুষ্ঠানে রাজশাহী বিভাগের পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও মহাব্যস্থাপকেরা দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলার প্রেক্ষাপটে তাঁরা নিজ নিজ বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের দাবি জানান। নাটোর পল্লী বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক বেলালউদ্দিন বলেন, তাঁর কেন্দ্রে ১০ জন আনসার সদস্য থাকলেও কারও কাছে অস্ত্র নেই।সচিব মনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যুতের চুরি কমান, অপচয় রোধ করুন। এখনো দেশের ৪০ ভাগ লোক অন্ধকারে রয়েছে। তাদের সুযোগ দিতে হবে। যতটা সম্ভব সূর্যের আলো ব্যবহার করুন।’ বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, শুধু অস্ত্র দিয়ে নয়, স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ রাখুন। তারাই বড় শক্তি।নিরাপত্তা জোরদারের দাবির মুখে জেলা প্রশাসক বলেন, কেউ জনস্বার্থে বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার নির্দেশ দিয়েছে।