বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে নষ্ট হচ্ছে হালদার মৎস্যসম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎকেন্দ্র পিকিং পাওয়ার প্ল্যান্টের বর্জ্যের কারণে হালদা নদীর মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই অভিযোগ তোলা হয়েছে। পিকিং পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে কমিটি।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রথম আলোকে বলেন, ওই বিদ্যুৎকেন্দ্রটি হালদা নদীতে অবিরাম বর্জ্য ফেলছে। ফলে মা মাছসহ অন্যান্য মাছের বসবাস-উপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে। তাই কমিটি জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।গত ২৮ মার্চ ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পিকিং পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি অর্থায়নে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান গুয়াং ডং ৯০৮ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করেছে।বৈঠকে ‘মৎস্য ও প্রাণিসম্পদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ ক্ষেত্রে ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গণশুনানির ওপর আলোচনা হয়। আশরাফ উদ্দিন নিজান জানান, কমিটি চলতি মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন, কুতুবদিয়া ও টেকনাফের শাহপরীর দ্বীপে মৎস্যজীবী, জেলে ও পশু পালনের সঙ্গে জড়িতদের গণশুনানি গ্রহণ করেছে। এ বিষয়ে কমিটিকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছে স্টেট ইউনির্ভাসিটি অব নিউইয়র্ক ও এশিয়া ফাউন্ডেশন।কমিটির সভাপতি জানান, গণশুনানিতে প্রান্তিক মানুষের সঙ্গে আলোচনা করে জলবায়ুর পরিবর্তনজনিত যেসব সমস্যার কথা পাওয়া গেছে, তা কমিটির আগামী বৈঠকে উপস্থাপন করা হবে। পরে তা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ আকারে পাঠানো হবে।আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, মোসলেম উদ্দিন, জিল্লুল হাকিম, মীর শওকত আলী বাদশা, মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও নুর আফরোজ আলী উপস্থিত ছিলেন।