বিদ্যুৎবিহীন গ্রামাঞ্চলেও ব্যয় বেড়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার মান দিন দিন কমার কারণে দ্রব্যমূল্য বাড়ছে। তার ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশের মানুষকে হতাশ করেছে। সমাজের সর্বশ্রেণী ও পেশার মানুষের ওপর এর প্রভাব পড়বে। গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই, তাদেরও ব্যয় বেড়ে যাবে। কৃষক এমনিতেই উৎপাদন খরচ তুলতে পারেন না। তাঁদেরও আশাহত করেছে। গাড়িভাড়া প্রতি কিলোমিটার ১৩ শতাংশ বাড়িয়ে এক টাকা ২০ পয়সার স্থলে এক টাকা ৩৫ পয়সা করেছে। কিন্তু ১৩ শতাংশের পর আরও ২০ শতাংশ বেড়েছে।ফারুক মাহমুদ চৌধুরী: সাবেক প্রশাসক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।