বিদ্যুৎবিহীন ভোলায় দুর্ভোগের বসবাস
ভোলার ছয় উপজেলার লক্ষাধিক গ্রাহক গত বুধবার সন্ধ্যা সাতটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎবিহীন অবস্থায় কাটিয়েছেন৷ এরপর গতকাল বিকেল দুইটা থেকে আবারও পুরো জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে৷ রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় িবদ্যুৎ চালু হয়নি৷
একসঙ্গে তিনটি উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় এ সময়ে ভোলাবাসী পোহান অবর্ণনীয় দুর্ভোগ৷
মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভার সদস্য আবু তাহের জানান, গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকাির কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন৷ তাঁরা গোটা জেলা ১৫ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকা, জেলায় বিদ্যুৎ বিতরণে ঘন ঘন সমস্যা হওয়াসহ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পািন (ওজোপাডিকো) ও বেসরকাির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের সমালোচনা করেন৷ পরে জেলা প্রশাসক মো. সেলিম রেজা উপস্থিত বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ভোলার মানুষের সঙ্গে তাঁরা অনেক প্রতারণা করেছেন৷ প্রতারণা আর না করার জন্য হুঁশিয়ারি দেন তিনি৷
ভোলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক ফজলুল হক এবং ওজোপাডিকোর ভোলার নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, গত বুধবার সন্ধ্যায় ঝড়ে গাছ পড়ে বরিশাল ও পটুয়াখালী িগ্রডের কেব্ল বিকল হয়৷ একই সঙ্গে ভেঞ্চার এনার্জি বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়৷ মেরামতকাজ শেষে গতকাল সকাল সাড়ে ১০টায় দুটি িগ্রড থেকে বিদ্যুৎ আসা শুরু হয়েছে৷ কিন্তু সাড়ে ৩৪ মেগাওয়াটের একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ২৫ ঘণ্টা পরও চালু করা যায়নি৷ কখন চালু হবে বলা যাচ্ছে না৷
পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, তাঁর দরকার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ৷ গতকাল বেলা ১১টা থেকে পাচ্ছেন পাঁচ-ছয় মেগাওয়াট৷ এ কারণে ভোলা সদরসহ ছয় উপজেলার অধিকাংশ গ্রাহককে অন্ধকারেই থাকতে হচ্ছে৷
তবে বিকেল দুইটার পর ফের পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোলাবাসী মহাদুর্ভোগে পড়েন৷