বিদ্যুৎবিহীন ১৫ ইউনিয়ন পরিদর্শনে প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিদ্যুৎ উপকেন্দ্রে জামায়াত-শিবিরের হামলার পর ১১ দিন ধরে ১৫টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ অবস্থায় গত রোববার বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হামলার ঘটনার ১০ দিন পর রোববার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, মেরামতের জন্য যন্ত্রপাতি সংগ্রহ এখনো সম্পন্ন হয়নি। কারণ, দেশীয় বাজারে সবকিছু পাওয়া যায় না। অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হবে। এ ছাড়া অর্থের সংস্থান হলে তারপর কাজ করা হবে।ঘটনার ১০ দিন পর ঘটনাস্থল পরিদর্শনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী এনামুল বলেন, ‘আমি তখন বিদেশে ছিলাম। তারপর সংসদ চলছিল। তা ছাড়া শুধু তো এখানে নয়; আমাদের পুরো দেশের ব্যাপারটা দেখতে হয়।’কানসাট পল্লী বিদ্যুৎ ছাড়াও শিবগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছেন। এর পরও স্থানীয় আওয়ামী লীগের কোনো তৎপরতা দেখা যায়নি। এ ব্যাপারে তিনি বলেন, তারা এখন সংগঠিত হচ্ছে।এর আগে শিবগঞ্জ পৌরসভার প্রধান বাজারে যান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সেখানকার ব্যবসায়ীরা এখনো আতঙ্কের মধ্যে আছেন বলে প্রতিমন্ত্রীকে জানিয়েছেন। এই বাজারেই পাঁচ দিন আগে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা একরামুল হককে কুপিয়ে মারাত্মভাবে আহত করা হয়।প্রতিমন্ত্রী আলীডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় হামলার শিকার দলীয় কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে সান্ত্বনা ও আর্থিক সাহায্য করেন।