বিদ্যুৎবিহীন ১৫ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত সাতটি ইউনিয়ন এলাকায় গত রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে গতকাল সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে এসএসসি পরীক্ষার্থীসহ প্রায় ২১ হাজার গ্রাহকের চরম ভোগান্তি হয়। পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ উপজেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শহিদউল্যা বলেন, বৃষ্টির কারণে ৩৩ কেভির সংযোগের ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ হয়ে পড়েছিল।
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি