বিদ্যুৎশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুপিনাথপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আবদুল ওয়াহাব (৩৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ওয়াহাব রংপুরের মিঠাপুকুর উপজেলার নওপুকুর গ্রামের আকবর আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক আবদুল ওয়াহাব গতকাল ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে বিদ্যুৎ বিভাগের একটি ট্রলি থেকে বিদ্যুতের খুঁটি নামানো হচ্ছিল। এ সময় ট্রলিটি উল্টে গেলে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।