বিদ্যুৎসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈদ্যুতিক আলোতে আলোকিত হয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের মোকরেরপাড়া গ্রামের ১৯৬টি বাড়ি। গত বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই গ্রামে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ তারাগঞ্জ) আসনের সাংসদ ডিউক চৌধুরী। এ উপলক্ষে ওই গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকার উপমহাব্যবস্থাপক শওকত হোসেন, কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।