বিদ্যুৎসংযোগ চালু করতে সরকারের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন করা বিদ্যুৎসংযোগ অবিলম্বে চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি। গতকাল রোববার প্রেসক্লাবে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে প্রতিষ্ঠানটির বিচ্ছিন্ন করা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে গঠিত কমিটিকে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়। সভায় সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ জানান, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদকে অবহিত করা হয়েছে। প্রেস সচিব বিষয়টি নিয়ে দ্রুত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। বৈঠকে আগামী ৪ ফেব্রুয়ারি প্রেসক্লাবে পিঠা উৎসব অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সহসভাপতি কাজী রওনক হোসেন ও বখতিয়ার রানা, যুগ্ম সম্পাদক নুরুল হাসান খান ও কাদের গণি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলমসহ কমিটির নির্বাহী সদস্যরা অংশ নেন। উল্লেখ্য, প্রায় এক কোটি সাত লাখ টাকার বিল বকেয়া থাকার অভিযোগে গত বৃহস্পতিবার প্রেসক্লাবের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।