বিদ্যুৎসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। এরপর তাঁরা দাবিদাওয়া-সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়। সেখানে প্রায় আধঘণ্টা মানববন্ধন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা দাবিগুলো তুলে ধরেন।দাবিগুলো হলো: ক্যাম্পাসে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, ক্রেডিট আওয়ার ফি ১৫০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ, ভাষাশহীদ আবদুস সালাম হলের পাশে একটি ফটক নির্মাণ, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের আগ্রাসন বন্ধ করা এবং ছাত্র ও ছাত্রী হলের খাবারে ভর্তুকি চালু ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো।সমাবেশ শেষে শিক্ষার্থীরা তাঁদের দাবিদাওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছে সঞ্চারকলিপি দেন।স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, বিদ্যুতের সমস্যাটি জাতীয় সমস্যা। এর পরও তা সমাধানের চেষ্টা চলছে।