বিদ্যুৎস্পৃষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান ওই গ্রামের কয়সার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে বজলুর রহমান প্রতিবেশী আব্বাস আলীর সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ থেকে নিজ বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|