প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে আবদুল হাকিম মণ্ডল (৫৩) নামের একজন মারা গেছেন। আবদুল হাকিমের বাড়ি সদর উপজেলার পঞ্চ সারুটিয়া গ্রামে। সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, আবদুল হাকিম গতকাল সকালে নিজ বাড়িতে বিদ্যুতের তারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তারের সঙ্গে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।