বিদ্যুৎস্পৃষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেত এলাকায় মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। তাঁর শরীরের ৯৫ শতাংশ ঝলসে গেছে। নজরুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। থাকেন খিলক্ষেত ব্যাপারীপাড়ায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পর্যবেক্ষণ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নজরুলের বন্ধু ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, খিলক্ষেত মধ্যপাড়ার বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান নজরুল। তিনতলা মসজিদের ছাদের ওপর দিয়ে তিন হাজার ভোল্টের বিদ্যুতের তার গেছে। নামাজের জন্য হাত ওপরে তোলার সঙ্গে সঙ্গে নজরুলের হাত ওই তারে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, নজরুলের শরীরের ৯৫ ভাগ ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।