প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক ঘটনায় গতকাল রোববার রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। রাজধানীর তেজগাঁও ও কদমতলীতে এ ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন এনামুল হক (২০) ও আনিসুর রহমান (২৩)। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এনামুল তেজগাঁওয়ের লাভ রোডে দৈনিক যায়যায়দিন পত্রিকার ছাপাখানায় চাকরি করতেন। গতকাল ভোরে ছাপাখানার সামনে একটি শজনে গাছে উঠে শজনে পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা এনামুলকে মৃত ঘোষণা করেন। এদিকে কদমতলীর মুরাদপুরে গতকাল সকালে নিজের বাড়িতে ওয়েল্ডিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আনিসুর। ঢাকা মেডিকেলে আনার পর গতকাল দুপুরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক