বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে ছেলেও চলে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ত্রিশাল পৌর শহরের নওধার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন নওধার এলাকার নেয়ামত আলীর স্ত্রী রিনা বেগম (৪০) ও তার ছেলে এসএসসি পরীক্ষার্থী ইমরান (১৬)।

ইমরানের চাচা ও ত্রিশাল পৌর শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন জৈমত প্রথম আলোকে বলেন, আজ রিনা বেগম বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে গিয়ে ইমরানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এলাকাবাসী তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়।