বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ শেখ (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার চর প্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ গ্রামের চটপটি বিক্রেতা ওদুদ শেখের ছেলে ও চর প্রসন্নদী জামিয়া মাদ্রাসার ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই গ্রামের পল্লী বিদ্যুতের এক গ্রাহক তাঁর বাড়ির মিটার থেকে ৫০০ ফুট তার টেনে নিজের আড়তে নেন। এ তারটি এলাকার বাচ্চু শেখের বাড়ির চাল ঘেঁষে গেছে। তারটিতে ছিদ্র থাকায় চালটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। খেলার সময় বাচ্চু শেখের চাল থেকে বল আনতে গিয়ে আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। টেকেরহাট পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা অশোক কুমার দেব বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে ওই বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফরিদপুর অফিস|