বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ তাঁরা হলেন সিরাজগঞ্জ সদর থানার হরিণা এলাকার আবু সাঈদ ও হবিগঞ্জের বানিয়াচং থানার মুরাদপুর এলাকার মো. ইব্রাহীম হোসেন৷ এ ঘটনায় একজন আহত হয়েছেন৷ সানি স্পিনিং কারখানার নিরাপত্তাকর্মীদের রুমের বারান্দায় জমে থাকা পানি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে৷ l