বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নতুন বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার নতুন বাজার এলাকার দরজিবাড়ির আবুল হাসেম রায়পুর-হায়দরগঞ্জ সড়কের পাশে একটি গাছে ডাল কাটতে ওঠেন। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।