বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রসহ দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও নড়াইলের লোহাগড়ায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রসহ দুই ব্যক্তি মারা গেছেন।
মৃত ব্যক্তিরা হলেন লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের কেরামত মোল্লা (৩৫) ও দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের ইমরান হোসেন (২৫)।
কেরামত বাড়িতে পানির মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে কেরামত বিদ্যুৎস্পৃষ্ট হন। ইমরান চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের সদস্যরা জানান, চারুলিয়া গ্রামের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে ইমরান তা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।