বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলুফা বেগম (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। আজ সোমবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। 
নীলুফা হালিশহর থানার গলিচিপাপাড়া এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়ার দেওয়া তথ্যমতে নিজের বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন নীলুফা বেগম। সকাল পৌনে নয়টার দিকে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।