বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর শহীদস্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার (১২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। সে উপজেলার দৌলতপুর গ্রামের ইমাম হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালবেলা নাশতা খাওয়ার সময় হঠাৎ করে ঘরের টিনের বেড়ার সঙ্গে তার হাত লাগে। ওই সময় বেড়ার সঙ্গে বিদ্যুতের তার জড়ানো ছিল। এতে তাহমিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাকে লাকসামের মুদাফফরগঞ্জ বাজারের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা