বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সেনা সদস্যের মৃত্যু
বান্দরবান সেনা রিজিয়নের (ব্রিগেড) সদর দপ্তরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন সেনাসদস্য মারা গেছেন। গত রোববার রাতে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গতকাল সকালে মারা যান।
সেনা রিজিয়ন সূত্র জানায়, দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিজিয়ন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী বলেন, এটি একটি স্রেফ দুর্ঘটনা। অসাবধানতাবশত ওই দুই সেনার মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, রোববার রাত একটার দিকে নৈশকালীন কর্তব্য পালনের সময় মো. রুবেল (২৬) ও জেনেরুল হক (২৪) একটি বিদ্যুতের খুঁটির কাছাকাছি গিয়েছিলেন। খুঁটিটি বিদ্যুতায়িত থাকায় দুজনই সেখানে স্পৃষ্ট হয়ে আটকে যান। সঙ্গে থাকা সেনারা তাঁদের উদ্ধার করে ব্রিগেড সদর দপ্তরের হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের চট্টগ্রামে সমিঞ্চলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। গতকাল সকাল আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।