বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে বাঁশের খুঁটিতে বাঁধা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গতকাল সকালে রাজধানীর খিলগাঁওয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বাড়ির মালিক আনোয়ার হোসেন (৪২) ও ভাড়াটে আবদুর রাজ্জাক (২০)। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি টিনশেড বাড়ির মালিক আনোয়ার হোসেন। বৃষ্টি হলেই বাড়ির আঙিনায় পানি জমে যায়। রোববার রাতে ঝড়-বৃষ্টিতে উঠানে পানি জমে। সেই উঠানে ছিঁড়ে পড়ে বাঁশের খুঁটিতে বাঁধা বিদ্যুতের তার। সকাল ছয়টার দিকে বাড়ির ভাড়াটে এক নারী দরজা খুলে উঠানে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে ওঠেন। তাঁর চিৎকারে আরেক নারী এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের দুজনকে ছাড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উঠানে পড়ে যান ভাড়াটে আবদুর রাজ্জাক। তাঁকে ছাড়াতে এসে বাড়িওয়ালা আনোয়ারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উঠানে পড়ে যান। দুই নারী বেঁচে গেলেও আনোয়ার ও রাজ্জাক মারা যান।