বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি-নাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নে গতকাল শুক্রবার বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে নানি-নাতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলো উপজেলার পাইনবাগান এলাকার বাসিন্দা রহিমা বেগম (৪০) ও তাঁর নাতি ইমন (৫)।
পুলিশ জানায়, পাইনবাগান এলাকায় রহিমা বেগমের চায়ের দোকানের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এতে রহিমা ও ইমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।