বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তারেক (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারেক উপজেলার নয়নপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। 
তারেক গতকাল সকালে বাড়ির পাশের বোরো খেতে মোটরের মাধ্যমে পানি দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।