বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়াঘাট এলাকায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন সুরমা ইউনিয়নের ভাদারটেক গ্রামের আবদুস সাত্তার (৫০) ও তাঁর ছেলে দশম শ্রেণির ছাত্র মো. রমজান মিয়া (১৫)। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় হালুয়াঘাটের পাশের বিলে মাছ ধরতে যান সাত্তার ও রমজান। পরে ওই মাছ বাজারে বিক্রি করে তাঁরা একটি ছোট নৌকায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিলের পানিতে পড়ে থাকা একটি বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় পানির সামান্য ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে নৌকাটি আটকে যায়।