বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের আয়রাকান্দা মধ্য বয়ড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খবির উদ্দিন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত কলেজ কর্মচারী গতকাল রোববার মারা গেছেন। জানা যায়, দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় আকস্মিকভাবে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় আত্মীয়স্বজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তাঁকে মধ্য বয়ড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  শেরপুর প্রতিনিধি।