বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের চর জাউলাহাটিতে নির্মাণাধীন একটি ভবনের দেয়ালে পানি দেওয়ার সময় গতকাল বুধবার সকালে নাজির হোসেন (৩৫) নামের এক নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নাজির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা তাঁর শ্যালক শরিফুলের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে চর জাউলাহাটি চৌরাস্তার পাশে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলার দেয়ালে পানি দিচ্ছিলেন নাজির। ভবনটি ঘেঁষেই ছিল এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন। এ সময় অসাবধানতাবশত নাজিরের হাত বিদ্যুৎ লাইনের সঙ্গে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। তাঁকে বেলা সোয়া ১১টার দিকে বার্ন ইউনিটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক