বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখতারুজ্জামান (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটে। এলাকার কয়েকজন জানান, উপজেলার বাহাগিলী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আখতারুজ্জামান বিকেল পাঁচটায় তাঁদের বাড়িতে বিদ্যুতের সুইচ বোর্ডের তার ঠিক করছিলেন। এ সময় বিদ্যুৎ ছিল না। কাজ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। কিশোরগঞ্জ থানার (ওসি) মোস্তাফিজার রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি।