বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিমল চন্দ্র দে (৬৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিমল পাহাড়তলীর দক্ষিণ কাট্টলীর যুধিষ্ঠির মহাজনের বাড়িতে থাকতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, সেলিম অ্যান্ড ব্রাদার্স নামের একটি পোশাক কারখানার কাজ করার সময় পরিমল বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় দুপুরে হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম